• ৩ আশ্বিন ১৪৩৩, মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Aryan Khan

বিনোদুনিয়া

Aryan Khan : প্রতি সপ্তাহে আরিয়ানকে এনসিবির অফিসে যেতে হবে না, জানাল বম্বে হাইকোর্ট

আরিয়ান খানের জন্য স্বস্তির খবর। প্রতি সপ্তাহে মুম্বইতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে যেতে হবে না তাঁকে। গত সপ্তাহেই মুম্বই এনসিবি অফিসে সাপ্তাহিক হাজিরা লাঘব করার জন্য আবেদন জানিয়েছিলেন আরিয়ান বম্বে হাইকোর্টের কাছে। এবার সেই আবেদনে আরিয়ানের পক্ষে রায় দিল এনসিবি। কিছুটা বদল আনা হয়েছে আরিয়ান খানের জামিনের শর্তে। এবার থেকে এনসিবির তরফ থেকে আরিয়ানকে ডেকে পাঠানো হবে, হাজিরার প্রয়োজন নেই। তবে ডাক পড়লে দিল্লিতে এনসিবি-র সদর দফতরে বা মুম্বই অফিসে যাবেন আরিয়ান। তবে, ৪৮ ঘণ্টা আগে আরিয়ানকে সেটা জানিয়ে দিতে হবে এনসিবিকে। অন্য দরকারে মুম্বই ছাড়লে তা জানিয়ে রাখতে হবে আরিয়ানকে। আরিয়ানের আবেদনে বলা হয়েছিল, এই কেসের সাথে এখন আর মুম্বই এনসিবি অফিসের কোনও সম্পর্ক নেই। এখন এটা দেখছে এনসিবি-র স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। এমনকী, তাঁদের তরফে ইতিমধ্যে বয়ানও রেকর্ড করা হয়েছে। আরিয়ানের তরফে আরও জানানো হয়, তিনি যখনই এনসিবির অফিসে হাজির হন তখন বাইরে থিকথিক করে ভিড়। একাধিক পুলিশকে তা সামলাতে হয়। যা সমস্যার হয়ে দাঁড়ায়। এখন এই সমস্যায় কিছুটা ছাড় পেল কিং খানের পুত্র। ৩ ডিসেম্বর প্রমোদতরীর মামলায় গ্রেফতার হন আরিয়ান। এরপর কিছুদিন এনসিবির হেফাজতে ছিলেন তিনি। সেখান থেকে তাকে আরথার রোডের জেলেতে নিয়ে যাওয়া হয় তাকে। ৩১ ডিসেম্বর জামিন পান আরিয়ান।

ডিসেম্বর ১৬, ২০২১
বিনোদুনিয়া

Aryan Khan: জামিনের শর্তে বদল চাইছেন আরিয়ান, কি কোন শর্তে?

২৯ অক্টোবর জানিম পাওয়া তিন অভিযুক্ত আরিয়ান এবং তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে ১৩টি শর্তের বিনিময়ে জামিন দেয় বম্বে হাই কোর্ট। জামিন পাওয়ার জন্য দীর্ঘ আইনি লড়াই চলছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। ১৩টি শর্তের মধ্যে একটি শর্তে বদল চাইছেন আরিয়ান।আরও পড়ুনঃ আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়, টিউশন শেষ করে বাড়ি ঢুকছেন শ্রীলেখা!এই প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা গেছে, আরিয়ানের ওপর আরোপিত শর্তগুলির মধ্যে অন্যতম হল প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে মুম্বইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-র দফতরে হাজিরা দিতে হবে আরিয়ানকে। শাহরুখ-পুত্র এই শর্তে কিছু শিথিলতার আবেদন জানিয়েছেন। এর প্রেক্ষিতে তাঁর বক্তব্য, প্রতি শুক্রবার হাজিরা দিতে গিয়ে তাঁকে প্রশাসনের বেষ্টনির মধ্যে থাকতে হয়। মুম্বই পুলিশ বিশেষ প্রহরা দিয়ে তাঁকে দফতরে নিয়ে যায়, যাতে সংবাদমাধ্যমের হাত থেকে তিনি নিস্তার পান। আরিয়ান জানিয়েছেন, প্রতি শুক্রবার এ ভাবে হাজিরা দিতে গিয়ে তাঁর অস্বস্তি আরও বাড়ছে।আরও পড়ুনঃ বিরুষ্কার প্রতিবেশী হচ্ছেন ভিক্যাটআরিয়ানের আবেদন ইতিমধ্যেই দেশাই করিমজি এবং মুল্লারের মাধ্যমে দায়ের করা হয়েছে। সম্ভবত ১৩ ডিসেম্বর বিচারপতি সাম্ব্রের সামনে তা পেশ করা হবে। আরিয়ানের জামিনের শর্তে আদৌ বদল আসে কিনা সেটাই এখন দেখার।

ডিসেম্বর ১১, ২০২১
বিনোদুনিয়া

Aryan Khan : হাজিরা দিতে এনসিবির দফতরে শাহরুখ পুত্র

আবার এনসিবির দফতরে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শুক্রবার সেখানে হাজিরা দিতে পৌঁছে যান শাহরুখ পুত্র। একটি সাদা রঙের রেঞ্জ রোভারে আরিয়ানের সঙ্গে ছিলেন তার আইনজীবি সতীশ মানশিণ্ডে। ২৬ দিন হাজতবাসের পর ৩০ অক্টোবর জামিন পেয়েছেন শাহরুখ-পুত্র। বাড়ি ফিরেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি। আদালতের বেশ কিছু নির্দেশ মেনে চলতে হবে। আরিয়ানের জামিনের শর্ত ছিল সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বেলা ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে আরিয়ানকে এনসিবি-র দফতরে হাজিরা দিতে হবে। সেই নিয়ম মেনেই শুক্রবার এনসিবি-র দফতরে যান তিনি। জানা গেছে এখন বেশ কিছু দিন মন্নত-এর বাইরে পা রাখবেন না আরিয়ান। এমনই জানিয়েছিলেন শাহরুখের সহকারী পূজা দাদলানি। তবে জানা গিয়েছে, শাহরুখের জন্মদিনে পরিবারের সঙ্গে আলিবাগে গিয়েছিলেন আরিয়ান। সেখানেই মা-বাবার সঙ্গে সময় কাটান তিনি। তবে এনসিবি দফতরে হাজিরা দেওয়ার তাগিদে ফের শহরে ফিরে এসেছেন শাহরুখ-তনয়।

নভেম্বর ০৬, ২০২১
বিনোদুনিয়া

king Khan : ৫৬ তে পা দিলেন কিং খান, খুশির পরিবেশ মন্নতে

আজ ২ নভেম্বর। বিশেষ দিন আজ। আজকের দিনে ৫৬ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে তাঁর জন্মদিনের আগের সময়টা ভালো যায়নি। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে ধরা পড়ায় কিং খান মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন। শেষপর্যন্ত জামিনে মুক্তি পেয়ে আরিয়ান খান বাড়িতে ফিরে গেছে। এদিকে শাহরুখ খানের আজ জন্মদিনে ছেলে ঘরে ফেরায় স্বাভাবিকভাবে খুশির পরিবেশ মন্নতে। সহস্র আলোয় ঝলমলিয়ে উঠেছে বাদশার অট্টালিকা। দীপাবলির আগেই উৎসবের আমেজ। উপলক্ষ ছেলে আরিয়ান খানের ঘরে ফেরা এবং শাহরুখের জন্মদিন। জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করতে বাড়ির বারান্দায় আসেন শাহরুখ। কোনও বছরই জন্মদিনে এই নিয়মের অন্যথা হয়নি। খান পরিবারের ঘনিষ্ঠ এক জন বলেছিলেন, এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাঁদের ধন্যবাদ জানাবেন তিনি। আরিয়ানের গ্রেফতারের পর মন্নত-এর সামনে ভিড় না জমানোর অনুরোধ এসেছিল খান পরিবারের তরফে। তবে ঘরের ছেলে ঘরে ফিরতেই বদলে যায় ছবি।

নভেম্বর ০২, ২০২১
বিনোদুনিয়া

Suhana Khan : জামিন পেলেন দাদা আরিয়ান, হ্যালোইন পার্টি করছেন বোন

২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ছেলে জামিন পাওয়ার পরেই অবশেষে শান্তি ও খুশির বাতাবরণ খান পরিবারে। দাদা জামিন পাওয়ার পরেই হ্যালোইন পার্টিতে মাতলেন তার বোন সুহানা খান।নিউইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা। সেখানেই বন্ধুদের সঙ্গে হ্যালোইন পার্টিতে মাতলেন তারকা কন্যা। সেই পার্টি করার একটি ছবিই প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। সুহানার এক বান্ধবী তাঁদের ছবি দিয়েছেন। ছবির নীচের কমেন্ট বক্সে সুহানা সেই বান্ধবীকে ভালবাসাও জানিয়েছেন।গত বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান। শনিবার আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরেছেন ২৩ বছরের তারকা-সন্তান আরিয়ান। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, দাদা বাড়ি ফেরার পর সুহানা নিউইয়র্ক থেকে ভিডিয়ো কল করে দাদাকে স্বাগত জানিয়েছেন। কথা বলতে গিয়ে নাকি কেঁদেও ফেলেছিলেন। একইসঙ্গে শোনা যাচ্ছে, শাহরুখের জন্মদিন (২ নভেম্বর) পালন করতে দেশে ফিরবেন সুহানা।

নভেম্বর ০১, ২০২১
বিনোদুনিয়া

Shahrukh Khan : ছেলের জন্য সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে পারেন শাহরুখ

মাদক কান্ডে জেল। ২৮ দিন জেলে থাকতে হয়েছে। অবশেষে ২৮ দিন পর বাড়ি ফিরেছেন আরিয়ান খান। মন্নত-এর বাইরে ভক্তদের সমাগম হয় শনিবার। ঢাক, ঢোল পেটানো, বাজি ফাটানো থেকে শুরু করে হনুমান চালিসা পাঠ সব রকম ভাবে স্বাগত জানানো হয়েছে শাহরুখ ও গৌরী খানের বড় ছেলেকে।পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে যেহেতু শাহরুখ খানের ছেলে জেল থেকে মুক্তি পেয়েছেন তাই তিনি মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে পারেন ছেলের জন্য।এদিকে আবার আরিয়ানের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা-দম্পতি গৌরী খান। ছেলের জন্য গৌরী ডায়েটের তালিকাও তৈরি করেছেন। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্র মারফত জানা গেছে।

অক্টোবর ৩১, ২০২১
বিনোদুনিয়া

Aryan : বাড়ি ফিরল আরিয়ান, অনন্যাকে নিয়ে পোস্ট করলেন সুহানা

মাদক-কাণ্ডে বম্বে হাই কোর্টের তরফ থেকে জামিন মঞ্জুর হয়েছিল বৃহস্পতিবার। ২৮ দিন পর শনিবার সকালেই বাড়িতে ফেরেন আরিয়ান খান। শাহরুখের বডিগার্ড রবি সিং তাকে ভিড় সামলে গাড়িতে তোলেন।সেই শনিবারই সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের ছবি শেয়ার করে, আই লাভ ইউ লিখেছিলেন অনন্যা। আর এবার পোস্ট করলেন নিজের বেস্ট ফ্রেন্ড, আরিয়ানের মাদক মামলায় নাম জড়ানো আরেক স্টার কিড অনন্যা পাণ্ডেকে নিয়ে।অনন্যার জন্মদিন উপলক্ষেই সুহানার এই পোস্ট। একটি রেস্তোরাঁয় তোলা হয়েছে সেই ছবি। হাতে চপস্টিক নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন অনন্যা আর সুহানা। সামনে নানা ধরনের এশিয়ান কুইজিন রাখা আছে। অনন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শানায়া কাপুরও। নিজেদের ছোটবেলার দুটি ছবি দিয়ে কোলাজ বানিয়ে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনন্যা, সুহানা আর শানায়া ছোটবেলার বন্ধু। তাঁদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে চার্লিস এঞ্জেলস নামে।আরিয়ান মাদক-কাণ্ডে গ্রেফতার হওয়ার পরই এনসিবির র্যাডারে আসেন অনন্যা। আরিয়ান ও তাঁর মধ্যে মাদক নিয়ে হওয়া চ্যাট হাতে পড়ে এনসিবি-র। যেখানে এই দুই স্টার কিড কথা বলেছিলেন গাঁজা নিয়ে। এমনকী, আরিয়ানকে গাঁজা জোগাড় করে দেওয়ার কথাও বলেছিলেন অনন্যা। তবে তিন দিন এনসিবি-র জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে। তারপর ওয়ার্ক কমিটমেন্টের খাতিরে লিখিত আবেদন করে এনসিবির থেকে সময় চেয়েছেন অভিনেত্রী। তিনি আরও জানিয়েছেন সমস্ত কথাই হয়েছে মজার ছলে। মাদকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

অক্টোবর ৩১, ২০২১
বিনোদুনিয়া

Aryan Khan : জেল থেকে ছাড়া পেলেন শাহরুখ পুত্র আরিয়ান

অবশেষে মুক্তি। জেল থেকে ছাড়া পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এই প্রতিবেদন লেখার কিছুক্ষণ আগেই তিনি আর্থার রোড জেল থেকে বেরিয়েছেন। ছেলেকে নিতে এসেছিলেন শাহরুখ। ইতিমধ্যেই আরিয়ান বাড়ি মন্নতে পৌঁছে গিয়েছেন। গতকালই তার জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু সঠিক সময়ে কাগজপত্র না পৌঁছনোই আরও একটি রাত জেলেই কাটাতে হয়েছে আরিয়ানকে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট প্রমোদতরীতে মাদক কাণ্ডে জামিন পান ২৩ বছরের আরিয়ান। ১ লাখের বন্ডে স্বাক্ষর করে শাহরুখ পুত্রের জামিনদার হন জুহি। শুক্রবার সমস্ত নিয়ম মেনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে মুম্বইয়ের আর্থার রোড জেলে হাজির হন শাহরুখ খান। সমস্ত ভিড় এড়িয়ে আরিয়ান কে গাড়িতে তোলেন শাহরুখ খানের দীর্ঘদিনের সঙ্গী তার বডিগার্ড রবি সিং। আরিয়ান ছাড়া পাওয়ার পর পিটিআই কে এক জেল আধিকারিক বলেন, আমরা কাউকে বিশেষ সুবিধা দেব না। আইন সবার জন্য সমান। জামিনের কাগজপত্র পাওয়ার সময়সীমা ছিল বিকাল সাড়ে ৫টা। তা পার হয়ে গেছে। তাই তাঁকে মুক্তি দেওয়া হবে না।

অক্টোবর ৩০, ২০২১
বিনোদুনিয়া

Aryan Khan: অবশেষে জামিন পেলেন আরিয়ান খান

অবশেষে জামিন পেলেন আরিয়ান খান। বম্বে হাইকোর্ট শাহরুখ-পুত্রের জামিনের আবেদন মঞ্জুর করল বৃহস্পতিবার। দীপাবলির আগেই সম্ভবত বাড়ি ফিরবেন শাহরুখ-গৌরীর ছেলে। মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে রায় শোনাল হাইকোর্ট। শুক্র বা শনিবার ঘরের ছেলে ঘরে ফিরতে পারেন। মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টকেও জামিন দেওয়া হয়েছে। শুক্রবার এই তিন জনকে জামিন দেওয়ার কারণ সবিস্তার জানাবে হাইকোর্ট।দীর্ঘ ২২ দিন মুম্বইয়ের আর্থার রোডের জেলই ছিল সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ান খানের ঠিকানা। অবশেষে নিজের বাড়ি মন্নতে ফিরছেন তিনি।গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। তার পর ৩ তারিখ তাঁকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মোট দুবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তাঁর বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।ছেলে জেল থেকে না ফেরা পর্যন্ত মন্নতে মিষ্টি খাওয়া বন্ধ রেখেছিলেন গৌরী। অন্যদিকে সলমনের বাবা-মা সেলিম খান ও হেলেন রোজ আরিয়ানের জন্য প্রাথর্না করতেন। বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়া স্টোরিতে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলে আরিয়ানের সমর্থনে মুখ খুলেছিলেন হৃত্বিক। দাদা জেলে, তাই অসুস্থ হয়ে পড়েছিলেন বোন সুহানা। দুশ্চিন্তা ও ক্লান্তির ছাপ ছিল তাঁর চেহারাতেও শাহরুখের। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। ৫৬ বছর বয়সে পা দেবেন তারকা। জন্মদিনের আগে ছেলেকে কাছে পাচ্ছেন, দীপাবলি কাটাবেন একসঙ্গে এতেই বা কম কীসের!

অক্টোবর ২৮, ২০২১
দেশ

NCB-Aryan: আরিয়ান-কাণ্ডে আটক এনসিবি-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভি

আরিয়ান-কাণ্ডে ফের নয়া মোড়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করল পুলিশ। পুণে পুলিশের তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে। পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত বলেছেন, মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক মামলায় এনসিবি-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভিকে আটক করা হয়েছে।মুম্বইয়ের প্রমোদতরীতে এনসিবি যখন হানা দিয়েছিল তখন সেখানে গোসাভি উপস্থিত ছিলেন বলে অভিযোগ। পরে এনসিবি-র অফিসে আরিয়ান খানের সঙ্গে নিজস্বীও তোলেন তিনি। দুই জায়গার ছবি-ভিডিও জানান দেয় শাহরুখ-পুত্রের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি। রবিবার গোসাভির দেহরক্ষী হিসাবে দাবি করা এক ব্যক্তি ঘুষ সংক্রান্ত লেনদেনের অভিযোগ তুলেছিলেন তাঁর বিরুদ্ধে। প্রভাকর সইল বলে ওই ব্যক্তি দাবি করেন, টেলিফোনে ২৫ কোটি টাকা ঘুষের বিষয়টি নিয়ে গোসাভিকে কথা বলতে শুনেছিলেন তিনি। সেই ২৫ কোটির মধ্যে আট কোটি টাকা এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথাও না কি হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেন গোসাভি। ঘুষের ব্যাপারে তিনি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, প্রথম বার এই বিষয়টি আমি শুনছি। ওয়াংখেড়েকেও তিনি ২ অক্টোবরের আগে চিনতেন না বলে দাবি করেছেন।উল্লেখ্য, ২০১৮ সালের একটি প্রতারণা মামলায় গোসাভির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে পুণে পুলিশ। পুলিশের দাবি, তার পর থেকেই খোঁজ মিলছিল না।

অক্টোবর ২৮, ২০২১
বিনোদুনিয়া

Aryan Khan : জেল থেকে বেরিয়ে দরিদ্রদের পাশে থাকবেন জানালেন আরিয়ান

এখনও জেল থেকে ছাড়া পায়নি। বুধবার পর্যন্ত জেলে থাকতে হবে মাদক কাণ্ডে জড়িত শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এখন জেলের মধ্যেই তার কাউন্সিলিং চলছে। নেশার ঘেরাটোপ থেকে তাকে সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জানা গেছে এই কাজে এনসিবির সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন তিনি। জেল থেকে বেরিয়ে মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা করেছেন তিনি। এনিসবির সামনে নিজের ভুল স্বীকার করেছেন শাহরুখ-পুত্র। জেল থেকে বেরিয়ে তিনি কী করবেন এই প্রসঙ্গে বলেছেন, জেল থেকে বেরিয়ে, স্বাভাবিক জীবনে সমাজের দুঃস্থ মানুষদের জন্য কাজ করব। পিছিয়ে পড়া মানুষদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করব। এছাড়া তিনি আরও জানান এমন কোনও খারাপ কাজ করবেন না যার জন্য তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়। এনসিবি-র মুম্বই ইউনিটের ডিরেক্টর সমীর ওয়াঙ্কেদাকে আরিয়ান কথা দিয়েছেন, একদিন গর্ব করার মতো কাজ করবেন তিনি।

অক্টোবর ১৭, ২০২১
বিনোদুনিয়া

Aryan Khan : মাদক মামলায় ফের জামিনের আবেদন খারিজ শাহরুখ-পুত্র আরিয়ানের

একদমই স্বস্তিতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর তাকে খুব খারাপ সময় পার করতে হচ্ছে। বারবার জামিনের আবেদন করলেও জামিন খারিজ হয়ে যাচ্ছে। শুক্রবারও একই ঘটনা হল। জামিন পেলেন না শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এদিন মুম্বইয়ের আদালত আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদন ফের খারিজ করে দিয়েছে। অ্যাডিশনাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আরএম নীলেকর তিন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করেছেন।নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে এএসজি অনিল সিং তিন অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন। এনডিপিএস আইনের আওতায় তাঁরা দোষী বলে দাবি করেন তিনি। এনসিবির হেফাজতে নয় আরিয়ান সহ বাকি অভিযুক্তরা আদালতের নির্দেশ অনুযায়ী থাকবেন বিচারবিভাগীয় হেফাজতে। আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে ফের এদিন আদালতে সওয়াল করেন, আরিয়ান খানের কাছ থেকে কোনও কিছু পুনরুদ্ধার হয়নি এবং এনডিপিএস আইনের ৩৭ ধারায় জামিনের কঠোরতা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু সে আর্জি মানতে নারাজ আদালত।আরিয়ানের হয়ে তাঁর আইনজীবী প্রশ্ন তোলেন, যদি তাজ হোটেল থেকে মাদক উদ্ধার হয়, তবে কি তাজ হোটেলে উপস্থিত সবাইকেই দোষী বলে গণ্যা করা হবে? এরই পাশাপাশি, তাঁর মক্কেলের হয়ে সতীশ মানশিন্ডে বলেন, ওঁরা নিজেদের গ্রুপে অথবা পৃথক পৃথক ঘরে পার্টি করছিল। পাশাপাশি এনসিবির হেফাজত বৃদ্ধির দাবির পাল্টা তিনি প্রশ্ন তোলেন, এনসিবি কি হেফাজতে না নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না? তিনি আরও জানান, এনসিবির কাছে তাঁর মক্কেলের ফোনের যাবতীয় চ্যাট ইতিমধ্যেই রয়েছে। যা ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানোও হয়েছে।

অক্টোবর ০৮, ২০২১
বিনোদুনিয়া

Pooja Bhatt : শাহরুখের পাশে রয়েছেন, টুইট বার্তা অভিনেত্রী পূজা ভট্টর

মাদককাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের গ্রেফতারির পর তাঁর পাশে থাকার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী-চিত্রপরিচালক পূজা ভট্ট। পূজা ও শাহরুখ খান একসঙ্গে চাহত ছবিতে কাজ করেছিলেন। ছবিটির পরিচালনায় ছিলেন মহেশ ভট্ট। ১৯৯৬ সালে মুক্তি পাওয়াা রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা ঘরানার ছবিটিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, রামিয়া কৃশন ও অনুপম খের।ট্যুইট করে পূজা ভট্ট লেখেন, আমি তোমার পাশে আছি শাহরুখ। এমন নয় যে তোমার প্রয়োজন। কিন্তু আমি আছি। এই অবস্থাও কেটে যাবে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর পোস্ট।I stand in solidarity with you @iamsrk Not that you need it. But I do. This too, shall pass. 🙏 Pooja Bhatt (@PoojaB1972) October 3, 2021রবিবার মাদকযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানের একদিনের এনসিবি হেফাজতের খবর মেলে এএনআই সূত্রে। আরিয়ানের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯৮৫-র 8C, 20B ও 27 নম্বর ধারায়, মাদক সেবন, বিক্রি করা এবং নিষিদ্ধ পণ্য কেনার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

অক্টোবর ০৪, ২০২১
বিনোদুনিয়া

Rave party : রেভ পার্টি করতে গিয়ে আটক শাহরুখ পুত্র আরিয়ান

শাহরুখ খানের কপালে চিন্তার ভাঁজ। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে আটক করা হল শাহরুখ খানের খেলে আরিয়ান খান কে। কিন্তু কেন? শনিবার রাতে মুম্বইয়ের এক বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ান কে আটক করেছে এনসিবি। এরকম একটা খবর পেয়ে নিজেকে স্থির রাখতে পারেননি কিং খান। এই খবরটা পেতেই তড়িঘড়ি শুটিং বাতিল করলেন তিনি। স্পেনে পাঠান ছবির শুটিংয়ের কাজ করছিলেন। শাহরুখ -দীপিকা অভিনীত ছবিটির একটি গানের দৃশ্যের শ্যুটিং চলছিল বলে জানা গিয়েছে। পাঠান ছবির প্রোডাকশন টিম সূত্রে জানা গিয়েছে আপাতত আজকের শুটিং ক্যান্সেল করেছেন শাহরুখ। এই শুটিংয়ের জন্য টানা ডেট দেওয়া ছিল শাহরুখের। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে খবর আপাতত শাহরুখ যত দ্রুত সম্ভব মুম্বই ফিরতে চাইছেন । এদিকে যতক্ষণ না ফিরতে পারছেন ততক্ষণ মোবাইলে এনসিবি কর্তাদের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলেছেন শাহরুখ। জানা গেছে সম্ভবত শাহরুখের নির্দেশে আরিয়ান সত্য স্বীকার করে নিয়েছেন। শাহরুখই ছেলেকে বলেছেন এনসিবি অফিসারদের তদন্তে সহযোগিতা করতে।এনসিবি সূত্রে খবর, কোরডেলিয়া লাইনারের ক্রুজ থেকে উদ্ধার হয়েছে কোকেন, হাশিস, এমডিএমএ (এক্সট্যাসি হিসাবে পরিচিত), মেফেড্রোন ও চরস। ক্রুজে এমন কিছু হতে পারে এটা আগাম খবর ছিল। তাই গোপন অভিযান চালায় এনসিবি। নেতৃত্বে ছিলেন এনসিবির জোনাল ডাইরেক্টর সমীর ওয়াংখড়ে। তাঁরা সেখানে যাত্রীর বেশে গিয়েছিলেন। মুম্বই ছাড়তেই শুরু হয় অভিযান: ক্রুজে রেভ পার্টি শুরু হয় তা মুম্বই ছাড়তেই। যখন সেটা মাঝ দরিয়ায় ছিল, শুরু হয়ে যায় ড্রাগের নেশা। তত্পর হয়ে ওঠেন এনসিবি-র আধিকারিকরা। মাদক নেওয়ার অপরাধে বেশ কয়েকজনকে আটক করা হয়। ধৃতরা খোলাখুলি অবৈধ মাদক নিচ্ছিল। সাত ঘণ্টার তল্লাশি অভিযান চলে। তা শেষ হওয়ার পর ক্রুজ রওনা হয় মুম্বইয়ের দিকে। সেখানকার বেশ কয়েকটি ঘরেও তল্লাশি চালানো হয়। আরও কয়েকটি বাকি রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তাদের গ্রেফতার করার জন্য আইনি পরামর্শ নিচ্ছে।

অক্টোবর ০৩, ২০২১

ট্রেন্ডিং

বিনোদুনিয়া

‘মিঠু মুখোপাধ্যায় ছিলেন সময়ের থেকে এগিয়ে’—প্রয়াণে আবেগঘন শ্রীলেখা মিত্র

দুষ্টু-মিষ্টি নায়িকার মধ্যে ছিল আধুনিকতা, স্মার্টনেস আর এক আলাদা ফ্রেশনেসমিঠুকে স্মরণ করে লিখলেন শ্রীলেখাবর্ধমান: সত্তর-আশির দশকের বাংলা ছবির পরিচিত মুখ মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্রমহল। ৭১ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতার পর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। প্রায় এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই তাঁর অভিনয়, সৌন্দর্য এবং স্বতন্ত্র ব্যক্তিত্বের কথা স্মরণ করছেন চলচ্চিত্রজগতের বহু মানুষ। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। সোশ্যাল মিডিয়ায় মিঠুকে স্মরণ করে তাঁর লেখা দীর্ঘ আবেগঘন পোস্টে উঠে এসেছে এক দর্শকের ব্যক্তিগত মুগ্ধতাযে মুগ্ধতা শুধু অভিনয়ে নয়, মিঠুর পর্দার উপস্থিতি এবং নিজস্ব ব্যক্তিত্বকে ঘিরেও।শ্রীলেখার কথায়, মিঠু মুখোপাধ্যায় ছিলেন সময় থেকে এগিয়ে থাকা এক অভিনেত্রী। তাঁর চোখে মিঠুর আকর্ষণ ছিল এমন এক স্বাভাবিক ব্যক্তিত্বে, যা পর্দায় আলাদা করে নজর কাড়ত। শ্রীলেখা মনে করিয়ে দিয়েছেন, সত্তরের দশক থেকে আশি এবং নব্বইয়ের গোড়ার দিক পর্যন্ত মিঠু একাধিক ছবিতে অভিনয় করেছেন। মৌচাক, মর্জিনা আবদুল্লাহ, স্বয়ংসিদ্ধার মতো ছবিতে তাঁর উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।মিঠুর সৌন্দর্য নিয়েও অকপট শ্রীলেখা। বড় বড় চোখ, সেই চোখের অভিব্যক্তি, শিফন শাড়িতে তাঁর পর্দার উপস্থিতিসব মিলিয়ে মিঠুর মধ্যে তিনি খুঁজে পেয়েছেন এক দুষ্টু-মিষ্টি নায়িকার পরিচিত ছাঁচের বাইরে থাকা এক আধুনিক মুখ। শ্রীলেখার মতে, সেই সময়ের অনেক অভিনেত্রী যেখানে নির্দিষ্ট একটি ইমেজ-এর মধ্যে নিজেদের আটকে রাখতেন, সেখানে মিঠু ছিলেন অনেকটাই অন্যরকম।তাঁর ভাষায়, মিঠু যেন সেই সময়ের পর্দায় এক ঝলক fresh airআধুনিক, স্মার্ট, চুলবুলি এবং নিজের মতো করে থাকা এক অভিনেত্রী।শুধু সৌন্দর্য নয়, মিঠুর স্বাভাবিক আকর্ষণকেও বিশেষভাবে মনে করেছেন শ্রীলেখা। তাঁর সঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী নীতু সিংয়েরও কোথাও একটা মিল খুঁজে পেয়েছেন তিনি। দুজনের মধ্যেই ছিল এমন এক effortless charm, যা কৃত্রিমভাবে তৈরি করার প্রয়োজন পড়ত নাস্বাভাবিকভাবেই যা দর্শকের চোখে ধরা দিত।১৯৭২ সালে চিত্ত বসুর শেষ পর্ব ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন মিঠু মুখোপাধ্যায়। এরপর মর্জিনা আবদুল্লাহ, নিশিকন্যা, মৌচাক, স্বয়ংসিদ্ধা, হোটেল স্নো ফক্স-সহ একাধিক ছবিতে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেন বাংলা ছবিতে। উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন মিঠু।তবে জীবনের পরের পর্বে ধীরে ধীরে চলচ্চিত্রজগতের আলো থেকে নিজেকে সরিয়ে নেন মিঠু। মুম্বইয়ে অনেকটাই অন্তরালে কাটছিল তাঁর জীবন। শেষ পর্যন্ত দীর্ঘ অসুস্থতার পর থেমে গেল সেই জীবনযাত্রা।শ্রীলেখার পোস্টের শেষটুকু তাই হয়ে উঠেছে ব্যক্তিগত শ্রদ্ধার্ঘ্য। প্রিয় অভিনেত্রীকে বিদায় জানিয়ে তাঁর লেখামিঠু মুখোপাধ্যায় তাঁর খুব পছন্দের একজন অভিনেত্রী ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন শ্রীলেখা, পাশাপাশি সমবেদনা জানিয়েছেন মিঠুর পরিবার ও প্রিয়জনদের প্রতি।পর্দার আলো নিভে গিয়েছে। কিন্তু বড় বড় চোখ, স্বতঃস্ফূর্ত হাসি আর সেই স্বতন্ত্র freshnessস্মৃতির পর্দায় হয়তো আরও অনেকদিন জ্বলজ্বল করবেন মিঠু মুখোপাধ্যায়।

সেপ্টেম্বর ২১, ২০২৬
রাজ্য

আগামীকাল থেকেই আবহাওয়ার মেগা বদল, তুফানি তান্ডব বাংলা জুড়ে, কোন কোন জেলায় তুমুল বৃষ্টিপাত?

আবারও বদলাতে চলেছে বঙ্গের আবহাওয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২২ থেকে ২৫ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বঙ্গোপসাগরেও তৈরি হতে পারে প্রতিকূল পরিস্থিতি। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় ২১ ও ২২ সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই যারা সমুদ্রে রয়েছেন, তাঁদেরও দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসতে এবং সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।২৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আবহাওয়ার পরিবর্তন অব্যাহত থাকতে পারে। বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে খোলা জায়গায় এবং গাছপালা বা দুর্বল কাঠামোর আশপাশে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও প্রতিকূল আবহাওয়া তৈরি হতে পারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে আগামী কয়েক দিন রাজ্যের দুই প্রান্তেই আবহাওয়ার উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দফতরের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সেপ্টেম্বর ২১, ২০২৬
রাজ্য

উৎসবের মরসুমের পুণ্যার্থীদের জন্য জ্যাকপট, তারাপীঠ যাবেন? বিরাট ঘোষণায় ছক্কা হাঁকাল পূর্ব রেল

উৎসবের মরসুমের আগে ব্যারাকপুর শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকার ট্রেনযাত্রীদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেল। দীর্ঘদিনের দাবির পর শিয়ালদহ বিভাগের গুরুত্বপূর্ণ স্টেশন ব্যারাকপুরে এবার পরীক্ষামূলকভাবে থামবে ১৩১৮৭/১৩১৮৮ শিয়ালদহরামপুরহাটশিয়ালদহ মা তারা এক্সপ্রেস। আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৬ থেকে এই নতুন স্টপেজ কার্যকর হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ থেকে রামপুরহাটগামী ১৩১৮৭ মা তারা এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৪১ মিনিটে ব্যারাকপুর স্টেশনে পৌঁছবে। সেখানে এক মিনিট দাঁড়িয়ে সকাল ৭টা ৪২ মিনিটে রামপুরহাটের উদ্দেশে রওনা দেবে।অন্যদিকে, রামপুরহাট থেকে শিয়ালদহগামী ১৩১৮৮ মা তারা এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৫টা ৫৩ মিনিটে ব্যারাকপুরে পৌঁছবে। এক মিনিটের বিরতির পর বিকেল ৫টা ৫৪ মিনিটে শিয়ালদহের উদ্দেশে যাত্রা করবে।এই স্টপেজ চালু হওয়ায় ব্যারাকপুরের পাশাপাশি টিটাগড়, খড়দহ, পলতা-সহ আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকার যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এতদিন তারাপীঠ বা বীরভূমের অন্যান্য এলাকায় যেতে হলে অনেক যাত্রীকে প্রথমে শিয়ালদহ যেতে হত। কেউ কেউ নৈহাটি বা ব্যান্ডেল হয়ে সংযোগকারী ট্রেনের উপর নির্ভর করতেন। এবার ব্যারাকপুর থেকেই সরাসরি রামপুরহাটগামী ট্রেন ধরার সুযোগ মিলবে।বিশেষ করে তারাপীঠের মা তারার দর্শনে যাওয়া পুণ্যার্থী ও সাধারণ যাত্রীদের জন্য এই পরিষেবা সুবিধাজনক হবে। এতে যাতায়াতের সময় এবং অতিরিক্ত খরচ, দুটিই কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।রেল সূত্রে খবর, আপাতত যাত্রীদের চাপ এবং টিকিটের চাহিদা পর্যালোচনা করতে পরীক্ষামূলকভাবে এই স্টপেজ চালু করা হচ্ছে। স্থানীয় যাত্রী সংগঠন এবং নিত্যযাত্রীদের তরফেও রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী পরিষেবা আরও উন্নত করা এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সঙ্গে দূরপাল্লার যোগাযোগ বাড়ানোই এই ধরনের সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য। ব্যারাকপুরে মা তারা এক্সপ্রেস-এর স্টপেজ চালু হলে প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি উৎসবের মরসুমে তারাপীঠগামী যাত্রীদেরও সুবিধা হবে।

সেপ্টেম্বর ২১, ২০২৬
রাজ্য

ছেলেকে হারিয়ে শোকে বুকে পাথর চেপে প্রচারে ঝড়! দেড় লাখের বেশি ভোটে জয়ে আত্মবিশ্বাসী ‘ঘরের মেয়ে’ হাসিরানি রথ

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের প্রচার যত জোরদার হচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক তরজা। রবিবার প্রচারে বেরিয়ে ভোটারদের কাছে বিজেপির পদ্ম প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানালেন দলের প্রার্থী হাসিরানি রথ। ভোটের গুরুত্ব বোঝাতে তিনি তুলে ধরলেন ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের প্রসঙ্গ। তাঁর বক্তব্য, শ্রীকৃষ্ণ যেমন এক আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, তেমনই ভোটের দিন ইভিএমে একটি আঙুলের শক্তি দেখাতে হবে।নন্দীগ্রামে প্রচার চলাকালীন বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখেন হাসিরানি। নন্দীগ্রামকে নিজের বাড়ি বলে উল্লেখ করে তিনি জানান, এলাকার মানুষ তাঁকে যেভাবে আপন করে নিয়েছেন, তাতে তিনি অভিভূত। আগামী ৬ অক্টোবর ভোটের দিন ইভিএমে পদ্ম প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন জানান তিনি।প্রচারে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর অভিজ্ঞতার প্রসঙ্গও তুলে ধরেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, সেই সময় শুভেন্দু অধিকারীকে একাধিকবার হেনস্থার মুখে পড়তে হয়েছিল। এমনকি সভা করার অনুমতি পেতেও তাঁকে হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল বলে অভিযোগ করেন হাসিরানি।এরপরই ৬ অক্টোবরের ভোটকে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে যুক্ত করে তিনি বলেন, ভোটের দিন ইভিএমে একটি আঙুলের মাধ্যমে নিজেদের শক্তি প্রকাশ করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীর প্রতি সমর্থন জানানোর আবেদনও করেন তিনি।নন্দীগ্রামের মানুষ তাঁকে ঘরের মেয়ে হিসেবে গ্রহণ করেছেন বলে দাবি করেন হাসিরানি। স্থানীয় বাসিন্দাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে তিনি খুশি বলেও জানান বিজেপি প্রার্থী।উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয়ী হওয়ার পর ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম আসন ছেড়ে দেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে হাসিরানি রথকে। তিনি প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটগণনা ৯ অক্টোবর। বিজেপি, তৃণমূলের দুই শিবির, কংগ্রেস এবং বাম-সহ একাধিক রাজনৈতিক শক্তি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রচার এবং রাজনৈতিক চাপানউতোর।

সেপ্টেম্বর ২১, ২০২৬
বিনোদুনিয়া

একসময় পর্দায় ঝড় তুলেছিলেন, তারপর আচমকাই অন্তরালে! প্রয়াত মিঠু মুখোপাধ্যায়

বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। মুম্বইয়ের একটি হাসপাতালে রবিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসার মধ্যেই শেষ পর্যন্ত মৃত্যু হল সাতের দশকের এই জনপ্রিয় অভিনেত্রীর।মিঠু মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পারিবারিক বন্ধু প্রবীর রায়। তাঁর কথায়, প্রায় এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। মৃত্যুর সঠিক সময় সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।অভিনেত্রীর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিঠু মুখোপাধ্যায়ের ছবি ভাগ করে তিনি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর প্রয়াণকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করে প্রসেনজিৎ জানিয়েছেন, অভিনেত্রীর স্মৃতি এবং তাঁর কাজ দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকবে।সাতের দশকের বাংলা সিনেমায় মিঠু মুখোপাধ্যায় ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। ১৯৭২ সালে একটি বাংলা ছবির মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু হয়। এরপর মর্জিনা আবদুল্লা ছবিতে নামভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মৌচাক, স্বয়ংসিদ্ধা, নিশিকন্যা-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। পরে হিন্দি ছবিতেও অভিনয় করেন তিনি।মিঠু মুখোপাধ্যায়ের অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্য ও পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতিও দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয় ছিল। সেই সময় অনেকেই তাঁর সঙ্গে বলিউডের অভিনেত্রী রেখার তুলনা করতেন। বাংলা ছবির দর্শকদের একাংশের কাছে তিনি কলকাতার রেখা নামেও পরিচিত হয়ে ওঠেন।তবে জনপ্রিয়তার মধ্যেই ধীরে ধীরে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন মিঠু মুখোপাধ্যায়। পরবর্তী জীবনে তাঁকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে তিনি অনেকটাই লোকচক্ষুর আড়ালে ছিলেন। ফলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলও ছিল দর্শকদের মধ্যে।তাঁর অভিনয়জীবন খুব দীর্ঘ না হলেও বাংলা সিনেমায় তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। প্রেমিকা থেকে শুরু করে প্রাণবন্ত তরুণী, নানা ধরনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।শেষ জীবনে অবশ্য সিনেমার আলো থেকে অনেক দূরে ছিলেন মিঠু মুখোপাধ্যায়। দীর্ঘদিনের অসুস্থতার পর রবিবার রাতে মুম্বইয়ে তাঁর মৃত্যু হল। তাঁর প্রয়াণে বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অধ্যায়ের ইতি ঘটল।

সেপ্টেম্বর ২১, ২০২৬
দেশ

এসআইআরের জট কাটতে ১২ বছর! সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিস্ফোরক দাবি নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া জট এখনও কাটেনি। এসআইআরের সময় নাম বাদ পড়া এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে মোট ৩৮ লক্ষের বেশি আপিল জমা পড়েছে। তার মধ্যে বিপুল সংখ্যক আবেদন এখনও নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, বর্তমান গতিতে কাজ চললে সব আপিলের নিষ্পত্তি করতে ১২ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে।কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, মোট ৩৮ লক্ষ ৩১ হাজারের মতো আপিল জমা পড়েছে। এর মধ্যে এসআইআরে নাম বাদ পড়া ভোটারদের ২২ লক্ষ ২১ হাজার ১১৮টি আবেদন রয়েছে। তাঁরা ভোটার তালিকায় নিজেদের নাম ফেরানোর আবেদন করেছেন। অন্য দিকে, প্রায় ১৬ লক্ষ ১০ হাজার আবেদন করা হয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করে।এই বিপুল সংখ্যক আপিলের মধ্যে এখনও পর্যন্ত মাত্র এক লক্ষের কিছু বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। নির্বাচন কমিশনের আরও সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ১ লক্ষ ২৬ হাজার ১৯৪টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৯৩ শতাংশ ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষে সিদ্ধান্ত গিয়েছে এবং তাঁদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্য দিকে, ৮ হাজার ৬৪৯টি আপিলে আবেদনকারীরা হেরে গিয়েছেন।কমিশনের হিসাব বলছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ ৫ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। বর্তমান গতিতে মাসে গড়ে প্রায় ২৫ হাজারের কিছু বেশি আবেদন নিষ্পত্তি হচ্ছে। সেই হিসাবেই বাকি আবেদন শেষ করতে ১৪৬ মাসের মতো সময়, অর্থাৎ ১২ বছরেরও বেশি সময় লাগতে পারে বলে কমিশন জানিয়েছে।এই পরিস্থিতিতে আপিলের শুনানি দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে ১৯টি আপিল ট্রাইব্যুনাল কাজ করছে। সেই সংখ্যা বাড়িয়ে ৪২টি করার আবেদন জানানো হয়েছে। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের ভিত্তিতে একটি করে ট্রাইব্যুনাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।শুধু ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো নয়, অনলাইনেও শুনানি করার অনুমতি চেয়েছে কমিশন। বিচারবিভাগীয় আধিকারিকেরা যাতে নিজেদের বাসভবন বা অন্য নির্দিষ্ট জায়গা থেকে অনলাইনে শুনানি করতে পারেন, সেই ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার সংশোধনের কথাও হলফনামায় জানানো হয়েছে।এসআইআরের সময় পশ্চিমবঙ্গে প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ভোটারের নাম বাদ পড়েছিল বলে কমিশনের তথ্য। তাঁদের মধ্যে ২২ লক্ষের বেশি ভোটার নিজেদের নাম ফেরানোর জন্য আপিল করেছেন। অর্থাৎ বাদ পড়া ভোটারদের একটি বড় অংশই এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাম পুনর্বহালের আবেদন করেছেন।ফলে এখন মূল নজর আপিলের দ্রুত নিষ্পত্তির দিকে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রস্তাব এবং অনলাইন শুনানির ব্যবস্থা কার্যকর হলে মামলার গতি কতটা বাড়ে, সেটাই এখন দেখার। একই সঙ্গে বাদ পড়া ভোটারদের আবেদনের শুনানি এবং ভোটার তালিকায় নাম পুনর্বহালের প্রক্রিয়া নিয়েও সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে।

সেপ্টেম্বর ২১, ২০২৬
দেশ

তৃণমূলের নাম-প্রতীক ফ্রিজ! মমতার মামলায় জরুরি শুনানির আর্জি মেনে নিল সুপ্রিম কোর্ট

মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ফ্রিজ করার নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেই মামলাটি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করার আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে সোমবার বিষয়টি উল্লেখ করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল।নির্বাচন কমিশন গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী নির্দেশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং দলের নির্দিষ্ট নির্বাচনী প্রতীক ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারি করে। দুই গোষ্ঠীর মধ্যে দলের নাম, প্রতীক এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী উপনির্বাচনের জন্য দুই গোষ্ঠীকেই আলাদা নাম ও প্রতীক বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেন। তাঁর আবেদনে কমিশনের অন্তর্বর্তী নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। সেই মামলাটিই দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার আবেদন জানান কপিল সিব্বল।সোমবার আদালতে মামলাটি উল্লেখ করে কপিল সিব্বল কমিশনের সিদ্ধান্তের সময় নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, দলের নাম ও প্রতীক নিয়ে কমিশনের প্রক্রিয়া জুন মাসে শুরু হয়েছিল এবং জুলাইয়ে তাঁদের তরফে জবাব দেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়া চলার মধ্যেই নির্বাচনী বিজ্ঞপ্তি জারির পর প্রতীক ফ্রিজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।সিব্বলের আরও বক্তব্য, নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাই মামলাটি জরুরি ভিত্তিতে তালিকাভুক্ত করা প্রয়োজন। তিনি কমিশনের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়েছেন বলেও আদালতে জানান।এর পর প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, মামলাটি তালিকাভুক্ত হলে সব পক্ষই নিজেদের বক্তব্য রাখার সুযোগ পাবে। আদালত বিষয়টি দ্রুত তালিকাভুক্ত করার চেষ্টা করবে বলেও জানানো হয়। অর্থাৎ জরুরি শুনানির আবেদন গ্রহণ করা হলেও সেই মুহূর্তে শুনানির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।এদিকে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী ব্যবস্থায় দুই গোষ্ঠীকে আলাদা নাম ও প্রতীক দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর জন্য একটি নতুন নাম ও নতুন প্রতীক এবং অপর গোষ্ঠীর জন্য পৃথক নাম ও প্রতীক বরাদ্দ করা হয়েছে। এই ব্যবস্থা আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে কার্যকর করা হয়েছে।ফলে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর এবার বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। মামলাটি কবে তালিকাভুক্ত হয় এবং শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

সেপ্টেম্বর ২১, ২০২৬
কলকাতা

মমতার সমর্থন পাওয়ার পরেই গ্রেফতার, এবার হাইকোর্টে মিলন! কী চাইছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী?

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে আইনি জটিলতায় পড়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পাঁচটি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী মামলাটি উল্লেখ করেছেন। আগামীকাল মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। তার আগে মিলন প্রধানের বিরুদ্ধে একাধিক মামলা সামনে এসেছে। তাঁর আইনজীবীর দাবি, এই পরিস্থিতিতে নির্বাচনের আগে তাঁকে আইনি সুরক্ষা দেওয়া প্রয়োজন। আদালত মামলাটি শুনে অভিযোগগুলির গুরুত্ব এবং সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখবে।মিলন প্রধানের গ্রেফতারিও নন্দীগ্রামের উপনির্বাচনের আগে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। শুক্রবার নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের কথা জানান। তার কয়েক ঘণ্টার মধ্যেই মিলনকে গ্রেফতার করা হয়।পুলিশের বক্তব্য অনুযায়ী, ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়ের একটি পুরনো খুনের মামলায় মিলন প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের আরও দাবি, ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে আইনগত প্রক্রিয়ার বাইরে ছিলেন।এ ছাড়াও মিলন প্রধানের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, খুনের উদ্দেশ্যে অপহরণ, প্রমাণ লোপাট এবং অস্ত্র আইনের মতো ধারায় মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন করে আরও একটি মামলা যুক্ত হওয়ার কথাও প্রকাশ্যে এসেছে।মিলন প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি এখনও আদালতে বিচারাধীন। তাঁর আইনজীবী নির্বাচনের আগে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ফলে আদালত এই আবেদন গ্রহণ করে কী নির্দেশ দেয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ।নন্দীগ্রামের উপনির্বাচনের আগে একদিকে প্রার্থীর গ্রেফতারি, অন্য দিকে পাঁচ মামলায় হাইকোর্টে রক্ষাকবচের আবেদনদুই ঘটনাতেই নতুন করে নজর পড়েছে এই কেন্দ্রের দিকে। আগামীকাল শুনানি হলে মিলন প্রধানের আবেদনে আদালতের অবস্থান কী হয়, এখন সেদিকেই নজর।

সেপ্টেম্বর ২১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal